দ্রুত বাড়বে ওজন ও স্বাদ হবে দেশি মুরগির মতো

মাল্টি কালার টেবিল চিকেন।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) নতুন এক মুরগির জাত উদ্ভাবন করেছে। গবেষকরা জানিয়েছেন এই মুরগি কম সময়ে অধিক মাংস দিতে সক্ষম হবে। ‘মাল্টি কালার টেবিল চিকেন’ (এমসিটিসি) নামে নামকরন করা হয়েছে নতুন উদ্ভাবিত এই মুরগির জাতটির।

মুরগির নতুন এ জাত উদ্ভাবনের গবেষণায় অংশ নিয়েছিলেন বিএলআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আতাউল গনি রাব্বানী। তিনি বলেন, দেশি মুরগির মতোই এই মুরগির মাংসের গুণাগুণ। পাশাপাশি এর উদ্ভাবন করা হয়েছে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর প্রেক্ষাপটে।

গবেষণা সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ জাতের মুরগির মাংসের স্বাদ দেশি মুরগির মতো এবং এই মুরগি দেখতেও অনেকটা দেশি মুরগির মতো হওয়ায় এটি উৎপাদনের মাধ্যমে খামারিরা লাভবান হবেন। কারণ এ মুরগি বিক্রিতে দাম পাবেন বেশি সোনালি কিংবা ককরেলের মতো অন্য মুরগির তুলনায়।

অন্যান্য মুরগির মতোই এমসিটিসি জাতের মুরগি পালনে জায়গার পরিমাণ, ব্রিডিং, তাপমাত্রা, আলো ও বায়ু ব্যবস্থাপনা। মৃত্যুর হার খুবই কম এই জাতের। ফলে এটি অত্যন্ত লাভজনক হবে খামারিদের জন্য।

বিএলআরআই সংশ্লিষ্টরা বলছেন, মাঠ পর্যায়ে এই মুরগি চাষ সম্প্রসারণের লক্ষ্যে ধারাবাহিক গবেষণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ও প্রান্তিক খামারি পর্যায়ে উৎপাদন, অভিযোজন ক্ষমতা, রোগবালাইয়ের প্রাদুর্ভাব ও মৃত্যুহার ইতোমধ্যে মূল্যায়ন করা হয়েছে। বাণিজ্যিক খামার পর্যায়ে মূল্যায়ন ও সম্প্রসারণের জন্য প্রথমে ‘আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড কোম্পানি’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং তাদের সঙ্গে যৌথ গবেষণা এখনও চলমান রয়েছে।

একদিকে স্বল্পমূল্যে প্রান্তিক খামারিরা অধিক মাংস উৎপাদনকারী জাতের বাচ্চা পাবেন খামার পর্যায়ে সম্প্রসারণ সফলভাবে করতে পারলে। অন্যদিকে অনেকাংশে হ্রাস পাবে আমদানি নির্ভরশীলতা। ফলে এ জাতের মুরগি ভূমিকা রাখবে মুরগির বাচ্চা ও মাংসের বাজার মূল্যের উত্থান-পতন নিয়ন্ত্রণ করা এবং দেশের সাধারণ মানুষের প্রয়োজনীয় প্রাণিজ আমিষসহ অন্যান্য পুষ্টির চাহিদা পূরণে।

মো. আতাউল গনি রাব্বানী বলেন, দ্রুত বাড়বে এমসিটিসি জাতের মুরগির ওজন। এই মুরগির গড় ওজন হবে ৯৭৫ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত মাত্র ৫৬ দিনে। প্রতিটি মুরগি খাবার খায় প্রায় ২.২০-২.৪০ কেজি, এ ওজন হতে। আর অন্য জাতের মুরগির এই পরিমাণ ওজন হতে সময় লাগে প্রায় তিনমাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*