মেহেরপুর কলমি শাক চাষ করে ভাগ্য বদলেছে অনেক কৃষকের

একসময় আগাছা হিসেবে বেড়ে উঠতো কলমি। গবাদিপশুর খাদ্য হিসেবেও ব্যবহার হতো। সেই কলমিশাক এখন কৃষকরা পরিকল্পিতভাবে চাষ করছেন। কেলমি শাকে বদলেছে অনেক কৃষকের ভাগ্য।

ভালো দাম পাওয়ায় কলমিশাক চাষে আরও আগ্রহী হয়েছেন এ জেলার কৃষাণ-কৃষাণী। স্বল্প খরচে অধিক লাভের কারণে উপজেলায় এর চাষ বাড়ছে। কলমি গাছের কচি পাতাই এখন এ এলাকার কৃষকের আয়ের অন্যতম উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।

আগে পরিত্যক্ত খাল-বিল, ডোবা-নালায় এমনিতেই জন্মাত কলমি শাক। এখন ভাতের সঙ্গে শাক হিসেবে ব্যবহার হওয়ায় এর কদর বেড়েছে। এ কারণে কৃষক এখন জমিতে কলমি শাক চাষ করে অর্থনৈতিকভাবে বেশ লাভবান হচ্ছেন।

গাংনী উপজেলা ভোমরদহ গ্রামের সফেদা খাতুন সফেদা বলেন, প্রথমে এলাকার মাঠে কলমি শাকের বীজ হতে দেখে ১৫ কাঠা জমিতে কলমি চাষ করি।

সদর উপজেলার আমঝুপি গ্রামের আমজাদ হোসেন জানান, ২বিঘা জমিতে কলমি চাষ করেছেন তিনি। ৪ কেজি বীজে এক একর জমি চাষ করা যায়। জমি তৈরির সময় গোবর এবং অন্যান্য সার সঠিক মাত্রায় প্রয়োগ করে বীজ বপন করতে হয়। গাছ বড় হলে উপরের অংশ কেটে নিতে হয়। এরপর গাছের উপরের পাতার অংশ কেটে আঁটি বেঁধে হাট-বাজারে বিক্রি করা হয়।

কলমি বীজ চাষি হাসেম আলী জানান, ৮/১০ বছর ধরে বিএডিসি, লাল তীর, ব্র্যাক, মেটাল সীড, গ্যাটকো সীডসহ বিভিন্ন কোম্পানির সহযোগিতায় এলাকার বেশ কিছু চাষি কলমি শাক চাষ করে বীজ উৎপাদন করছেন। ওই বীজ ৬ থেকে ৭ হাজার টাকা মণ দরে কোম্পানি কিনে নিচ্ছে। কলমি বীজ উৎপাদনের জন্য ভাদ্র মাসে ইরি-বোরো ধানের মতো ক্ষেত তৈরি করে ৫/৬ ইঞ্চি লম্বা চারা জমিতে রোপণ করতে হয়। এর আগে ধানের মতো বীজতলা তৈরি করে নিতে হয়। কলমি ক্ষেতে সব সময় পানি থাকতে হয়। ৪ মাসের এ ফসলে ফুল থেকে বীজ তৈরি হলে ক্ষেত থেকে বীজ কেটে রৌদে শুকাতে হয়। তিনি আরও বলেন, এক একর জমির কলমির বীজ তৈরি করতে চাষ, সেচ, সার ও লেবার খরচ বাবদ প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়। উৎপাদিত বীজ ৭৫ হাজার থেকে ৮০ হাজার টাকায় বিক্রি করা যায়।

এদিকে কলমি শাকের বীজ উৎপাদনকারী চাষীরা জানান, বীজ তৈরির চেয়ে কলমি শাক চাষে খরচ কম, লাভ বেশি।

এ প্রসঙ্গে স্থানীয় কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আক্তারুজ্জামান জানিয়েছেন, এ এলাকায় কলমিসহ নানান শাকসবজির চাষ হয়েছে প্রায় ২ হাজার ৫ হেক্টর জমিতে। পুষ্টিগুণ থাকায় কলমি শাকের চাহিদাও বাড়ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*