কৃষকরা মৌসুম ছাড়াই হলুদ তরমুজ চাষে আগ্রহী

হলুদ তরমুজ।

উপরে হলুদ আর ভেতরে টকটকে লাল, স্বাদে মিষ্টি ও সুস্বাদু তরমুজ ঝুলছে কৃষকের মাচায়। অসময়ের তরমুজ বলে দামও বেশ চড়া। দৃষ্টিনন্দন ও অসময়ের ফসল বলে চাহিদাও অনেক। দামও বেশ ভালো। ফলে এই হলুদ তরমুজ চাষে সাতক্ষীরার কৃষকরা আগ্রহী হচ্ছে।

তালা উপজেলার সেনেরগাতী ফুল বাড়ি গ্রামের কৃষক কালাম শেখ, এবারই প্রথম ৮ কাঠা জমিতে হলুদ তরমুজের চাষ করেছেন। প্রায় দুই মাস আগে একটি বেসরকারি উন্নয়ন সস্থার কাছ থেকে বীজ সংগ্রহ করে ও তাদের পরামর্শেই মালচিং পেপার ব্যবহারের মাধ্যমে তিনি জমিতে বীজ রোপণ করেন । তিনি অল্প দিনেই অসময়ে তরমুজ চাষে এত সাফল্য পাবেন ভাবতে পারেননি । ফলে এখন কালাম শেখের মুখে আনন্দের হাসি।

হলুদ তরমুজ এবং চাষীরা।

কালাম শেখ জানান, মালচিং পেপারের ভেতর কেটে চারা বসিয়েছেন বেড তৈরি করে। আর গাছে তরমুজ ধরেছে অল্প পরিচর্যা করে অল্পদিনেই। এ পর্যন্ত ৩৫ হাজার টাকার মতো খরচ হয়েছে জমি প্রস্তুত, সার প্রয়োগ, মাচা তৈরি সুতা ও জাল বাবদ। খরচ বাদে বিক্রয় করা সম্ভব ৭০ থেকে ৭৫ হাজার টাকার তরমুজ, তা আশা করছেন তিনি।

তিনি জানান, একই জমিতে বছরে ৪ বার ফসল ফলানো যায় অল্পদিনে ফলন পাওয়ায় কারণে। ফুলবাড়ি গ্রামের অন্য কৃষকরাও তাঁর হলুদ তরমুজ ক্ষেতটি দেখতে আসছেন। এ অঞ্চলের অনেক কৃষক আগামীতে এই তরমুজ চাষের আগ্রহ প্রকাশ করেছেন তাঁর হলুদ তরমুজের বাম্পার ফলন দেখে ।

এ বিষয়ে উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ নয়ন হোসেন জানান, হলুদ তরমুজ চাষে কৃষক আগ্রহী হওয়ার প্রধান কারণ মাত্র দুই মাসে তরমুজ বিক্রয় উপযোগী হয়ে যায়। তাছাড়া সাতক্ষীরার মাটি তরমুজ চাষের জন্য বেশ উপযোগী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*