করোনায় কৃষি উৎপাদন বাড়াতে সরকারের বিজ্ঞপ্তি

 

  • করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা প্রতিপালনে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে । বসতবাড়ির আঙ্গিনাসহ সকল পতিত জমিতে শাকসবজি, ফলমূল ও অন্যান্য ফসলের চাষ করতে হবে । এক্ষেত্রে সরকারি প্রণোদনা অব্যাহত থাকবে;
  • সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়েও জরুরি পণ্য বিবেচনায় সার, বালাইনাশক, বীজ, সেচযন্ত্রসহ সকল কৃষিযন্ত্র ( কম্বাইন হারভেস্টার, রিপার ইত্যাদিসহ ) এবং যন্ত্রের খুচরা যন্ত্রাংশ, সেচযন্ত্রসহ কৃষিযন্ত্রে ব্যবহৃত জ্বালানী/ডিজেল, কৃষিপণ্য আমদানি, বন্দরে খালাসকরণ, দেশের অভ্যন্তরে সর্বত্র পরিবহন, ক্রয়-বিক্রয় যথারীতি অব্যাহত থাকবে;
  • ঢাকার শেরেবাংলা নগরস্থ ‘সেচ ভবন’ প্রাঙ্গণে কৃষক কর্তৃক উৎপাদিত নিরাপদ সবজি সরাসরি বিক্রয়ের জন্য স্থাপিত প্রতি শুক্র ও শনিবারের ‘কৃষকের বাজার’ এ আগত কৃষি পণ্যবাহী গাড়ি ও সংশ্লিষ্ট কৃষকদের চলাচল অব্যাহত থাকবে;
  • সকল কৃষিপণ্যবাহী গাড়ি চলাচল এবং এ সংক্রান্ত কাজে নিয়োজিত সরকারি-বেসরকারি ব্যক্তিদের চলাচল অব্যাহত থাকবে;
  • আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিতকরণে সঠিক সময়ে বীজতলা তৈরি, রোপণ, সেচসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ প্রস্তুতি সম্পন্ন করতে হবে;
  • কৃষি মন্ত্রণালয়, এর দপ্তর/সংস্থা ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করুন । করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি হ্রাসে নিজের এবং কৃষকের স্বাস্থ্য সুরক্ষায় সময়ে সময়ে সরকারের জারীকৃত নির্দেশনাসমূহ যথাযথ পালন করুন;
  • কৃষকের সাথে থাকুন-কৃষকের পাশে থাকুন ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*