করোনাকালে কৃষি উৎপাদন আরো বাড়াতে কৃষির যান্ত্রীকিকরন ও কৃষি গবেষণায় আরো জোর দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কৃষি পদক ২০২১ প্রদান অনুষ্ঠানে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
কৃষি ও কৃষকের স্বার্থে সরকার সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানান প্রধানমন্ত্রী। কৃষি পণ্যের দাম নিশ্চিত করতে কৃষি ভিত্তিক শিল্পে বেশি করে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
কৃষির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবছর ৩২জনকে মনোনীত করা হয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারের জন্য। করোনার কারনে এবছর কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেননি প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানি মিলনায়তনে আয়েজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুযালি যোগ দেন তিনি।
অনুষ্ঠানের শুরুতেই দেশের কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বিভিন্ন ধরনের অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীর স্বর্ণ পদক, রৌপ্য পদক ও ব্রোঞ্চ পদক তুলে দেন কৃষিন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে এই করোনার মধ্যেও কৃষি উৎপাদন অব্যাহত রাখায় কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। সমালোচনা করেন যারা অতীতে কৃষি ও কৃষকের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছিলেন তাদের। বিএনপি সরকারের আমলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেসময় সার চেয়ে বিনিময়ে গুলি পেয়েছিল কৃষক। এখন সরকার কৃষককে সারে সর্বোচ্চ ভুর্তকি দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। একারণে, দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পন্ন।
কৃষির যান্ত্রীকিকরণ ও গবেষনাকে জোর দেয়ার কারণে বাংলাদেশ দ্রুততম সময়ে খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়েছে। স্বীকৃতি পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার। প্রধানমন্ত্রী বলেন, এই ধারা অব্যাহত রাখতে হবে।
বর্তমানে করেনার নতুন ঢেউয়ে বহু মানুষ আক্রান্ত হচ্ছে জানিয়ে সবাইকে সাবধানে ও স্বাস্থ্য বিধি মেন চলার আহবান জানান প্রধানমন্ত্রী।
সরকারের যথাযথ পরিকল্পনার কারণে দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। করোনায় ২৩টি ক্ষেত্রে ১লাখ ২৮ হাজার কোটি টাকার প্রনোদনা দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ৫কোটি মানুষ সরকারের সহায়তা পেয়েছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা।
আগাামীতে কৃষিই হবে দেশেরি উন্নয়নের মুল চালিকাশক্তি। তাই কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষি ভিত্তিক শিল্প স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশের নুতন যে অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে উঠছে তাতে কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলার নির্দেশ দেন শেখ হাসিনা।

Be the first to comment