পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন রাজধানীর মালিবাগে ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে। রোববার (২৬ সেপ্টেম্বর) বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় সবুজ আন্দোলনের পক্ষ থেকে।
“ঢাকা শহরের সবুজায়ন বাড়াতে কাজ করছে সবুজ আন্দোলন”, কর্মসূচি শেষে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এ কথা বলেন। তিনি আরও বলেন, “এরই মধ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো”।
তিনি জানান, সিটি করপোরেশনের সব ওয়ার্ড কাউন্সিলের কাছে আহ্বান জানাচ্ছেন নাগরিক সুবিধা নিশ্চিতে তাঁরা যেনো যথাযথভাবে তাঁদের দায়িত্ব পালন করেন। তাঁরা সিটি করপোরেশনের পাশে আছেন। পরিছন্নতা ও সবুজায়ন নিশ্চিতে ঢাকা শহরের সব ব্যবসায়ীকেও এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, আগামীতে পর্যায়ক্রমিক ভাবে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এস এম আবু হানিফ ছাদ কৃষি ও শহরের পতিত জায়গায় বৃক্ষরোপণ করলে ঢাকা নিরাপদ, আধুনিক ও সবুজ ঢাকা শহর হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।
কর্মসূচিতে ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ শাহাব উদ্দিন মজুমদার, কণ্ঠশিল্পী আলাউদ্দিন হাওলাদার, সঙ্গীত পরিচালক মিলন খান, প্রভাষক মহতাসিন বিল্লাহ, ফাতেমা আক্তার, সায়েদুল আরেফিন সহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Be the first to comment