১৯ বছরের গবেষণায় বিশ্বের প্রথম বিচিমুক্ত লিচু উৎপাদন

প্রথমবারের মত উৎপাদন হলো বিচিমুক্ত নিচু

১৯ বছরের চেষ্টায় বিচিমুক্ত লিচুর উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের এক কৃষক । চীন থেকে গাছ এনে তিনি তার গবেষণা শুরু করেন। এ প্রকল্পে ব্যয় হয়েছে ৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

টিবি ডিক্সন নামের এই উদ্ভাবকের বাড়ি সারিনা বিচে। তিনি বছরের পর বছর পরিশ্রম করে লিচুর বিভিন্ন জাত উদ্ভাবন করেন। তার সর্বশেষ সফলতা বিচি ছাড়া লিচু।

তিনি জানান, তার এই লিচু খুবই সুস্বাদু। খেতে কিছুটা আনারসের মতো। টিবি  বলেন , এই অর্জনের জন্য তাকে কঠোর পরিশ্রমের করতে হয়েছে। সফলতার আগ পর্যন্ত তিনি চেষ্টা করে গেছেন। বিচি ছাড়া লিচু বাণিজ্যিকভাবে ভোক্তাদের কাছে পরিচিতি পাবে বলে আশা তার। তবে, এটি সাধারণ ভোক্তা পর্যায়ে আসতে আরো বেশ কিছুটা সময় লাগবে বলে জানান ঐ গবেষক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*