যেকারণে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন এসিআই মটরস এর চেয়ারম্যান

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ এর স্বর্ণ পদক পেয়েছেন এসিআই মটরস লিমিটেড এর চেয়ারম্যান এম আনিস উদ-দৌলা।  কিন্তু  একটি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের কৃষিতে কি এমন অবদান যেকারণে তার চেয়ারম্যানকে জাতীয় কৃষি পুরস্কারে সম্মানিত করা হলো। এই পুরস্কার প্রদানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে যা বলা হয়েছে তা হলো;

এম আনিস উদ-দৌলা বেসরকারি প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড এর চেয়ারম্যান । দেশের কৃষিকে আধুনিকায়নের লক্ষে তিনি এসিআই এগ্রিবিজনেসের কার্যক্রম শুরু করেন।দেশে নগরায়ন তথা শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধির কারণে কৃষি শ্রমিকের অপ্রতুলতার পেক্ষাপটে ২০০৭ সালে এসিআই মটর লিমিটেড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদনন খরচ কমানোর লক্ষ্যে কৃষির যান্ত্রীকিকরণে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।বিশ্বের বিভিন্ন দেশ থেকে গুনগত মান সম্পন্ন কৃষি যন্ত্রপাতি আমদানি পূর্বক বাজারজাত করছে। ৮টি বিক্রয় কেন্দ্র তথা বিক্রয়োত্তর সেবা কেন্দ্র ২৮টি অথরাইজড ওয়ার্কশপ, ৭১টি স্পেয়ার পাটর্স সেন্টার, ৩০০ ডিলারের মাধ্যমে সারাদেশে কৃষি যন্ত্রপাতি বিক্রয় ও সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কৃষকের দোরগোড়ায় কৃষি যন্ত্রপাতি পৌঁছানোর লক্ষ্যে দেশি-বিদেশী এনজিওসহ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা  ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কাজ করছে। চাষ, সেচ, রোপন, কর্তন এবং কর্তন পরবর্তী কার্যক্রমের সব পর্যায়ে কৃষি যন্ত্রপাতি বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। এর ফলে চাষের নিবিড়তা ও ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে।

এসিআই মটরস লিমিটেড এ ৬০০ এর বেশি জনশক্তি নিয়োজিত আছে যা দেশের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে। তাছাড়া কৃষক, শ্রমিক, মেকানিক, ড্রাইভার  ও উদ্যোক্তা পর্যায়ে উন্নত প্রশিক্ষণ ও ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে দক্ষ ও সাবলম্বী জনশক্তি তৈরিতে ভূমিকা রাখছে। বিগত ১১ বছরে এই প্রতিষ্ঠান কৃষক পর্যায়ে ১৩ হাজারের বেশি ট্রাক্টর, ৪৫ হাজারের বেশি পাওয়ার টিলার, ২০০০ এর বেশি রিপার, ১০০০ এর বেশি হারভেস্টারসহ পানির পাম্প, সিডার মেশিন, সোলার ড্রায়ার, ইরি কোকুন, কলাপসিবল ড্রায়ার কৃষক পর্যায়ে সরবরাহ করেছে।

কৃষিতে শ্রমকি সংকট মোকাবিলায় কৃষি যন্ত্রপাতির প্রসার ঘটিয়ে আধুনিক কৃষি  সম্প্রসারণের স্বীকৃতি স্বরূপ এম আনিস উদ-দৌলাকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ১৪২৪ প্রদান করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*