ঢেঁড়শ বেশ লাভজনক ফসল। তবে নানান ধরনের পোকার সংক্রমণ দেখা দেয় এটি চাষ করার সময়। এসব পোকার মধ্যে অন্যতম হচ্ছে জেসিড পোকা। পূর্ণ বয়স্ক ঢেঁড়শ গাছ ও ছোটো গাছ উভয়ই গাছেরই ক্ষতি করে জেসিড পোকা।
এই পোকা চারা গাছ থেকে শুরু করে বড় গাছের পাতার রস খায়। বিবর্ণ হয় আক্রান্ত পাতা। হলুদ হতে হতে তামা রঙ ধারণ করে পাতা এবং পরে তা শুকিয়ে যায়।
জেনে নিন জেসিড পোকা দমন করার উপায়ঃ
এ পোকা ধরে মেরে ফেলা যায় হাত জালের সাহায্যে।
চাষের প্রক্রিয়া পরিস্কার-পরিচ্ছন্ন হতে হবে।
ফাঁদ শস্য যেমন বেগুন লাগাতে হবে ঢেঁড়স ক্ষেতের চারদিকে।
ছাই ছিটাতে হবে আক্রান্ত গাছে।
প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ০.৫% ঘনত্বের সাবান পানি অথবা ৫ মি.লি. তরল সাবান।
মাকড়সা সংরক্ষণ করতে হবে ক্ষেতে (১টি মাকড়সা দিনে গড়ে ২-১৫টি জেসিড শিকার করে খায়)।
এক্ষেত্রে উপকার পাওয়া যায় যদি ৫০০ গ্রাম নিম বীজের শাঁস পিষে ১০ লিটার পানিতে ১২ ঘণ্টা ভিজিয়ে রেখে তা ছেঁকে জেসিড আক্রান্ত ক্ষেতে স্প্রে করা হয় তবে।
পোকা দমনের জন্য আরও স্প্রে করা যেতে পারে, প্রতি লিটার পানিতে ডায়মেথোয়েট ৪০ ইসি (রগর, টাফগর, সানগর, পারফেকথিয়ন) ১ মি.লি., এডমায়ার ১ মি.লি., মেটাসিস্টক্স ১ মি.লি., সবিক্রন ১ মি.লি. ও এসাটাফ ১.৫ গ্রাম মিশিয়ে।
স্প্রে করার পর পরবর্তী ১৫ দিনের মধ্যে সেই ক্ষেতের ঢেঁড়শ খাওয়া বা বিক্রি করা যাবে না।
আগে থেকেই যেসব পদক্ষেপ নিতে হবে জেসিড পোকার হাত থেকে ঢেঁড়শ গাছ রক্ষার জন্যঃ
আগাম বীজ বপন করা।
সুষম সার ব্যবহার করা।
সঠিক দূরত্বে চারা রোপণ করা।

Be the first to comment